শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

তিতাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও বেপরোয়া যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

তিতাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও বেপরোয়া যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন
কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও বেপরোয়া যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দাউদকানদির গৌরীপুর- হোমনা সড়কের জিয়ারকান্দি গোমতী ব্রিজের ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গৌরীপুর মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক-মোঃ নজরুল ইসলাম, নিরাপদ চিকিৎসা চাই, কুমিল্লা জেলার সভাপতি-কবি আলী আশরাফ খান, অধ্যক্ষ-মোঃ সেলিম সরকার, প্রশাসনিক কর্মকর্তা-ফখরুল ইসলাম, সাংবাদিক মোঃ হানিফ খান, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, শিক্ষক আবদুল আহাদ।

এসময় মানববন্ধনে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকসহ প্রায় ১ হাজার ছাত্রছাত্রী অংশ নেয়। বক্তারা বলেন, 'বেপরোয়া গতিতে যানবাহন বিশেষ করে সিএনজি-অটোরিকশা চালানো বন্ধ করতে হবে'। তারা প্রশাসনের কাছে, অদক্ষ, ফিটনেসবিহীন বাস-ট্রাক ও সিএনজি-অটোরিকশা চালকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সড়ক দুর্ঘটনায় নিহত ফাহাদ আল মুহিতের সহপাঠী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে নাটিকা প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট বিষয়ে গৌরীপুর মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পক্ষ হতে তিতাস ও দাউদকান্দি উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৪ অক্টোবর ২০২৩ রোববার বিকেলে হোমনা-গৌরীপুর সড়কের শিবপুরের রাস্তায় বেপরোয়া গতির কারণে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়, গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মুহিত (১৫) ও উপজেলার দুঃখিয়ারকান্দির জামাল হোসেন(৭৫)।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার