বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বর্ণিল আয়োজনে রাবি প্রেসক্লাবের নবীনবরণ"

বর্ণিল আয়োজনে রাবি প্রেসক্লাবের নবীনবরণ"
সোমবার (১৬ অক্টোবর) বিকালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাবি প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি'র সভাপতিত্বে ক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক হাসনাত আলী, কলা অনুষদের ডীন অধ্যাপক ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে,

ক্লাবের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মিন্টু , সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল বক্তব্য রাখেন। এসময়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, প্রযুক্তির বিকাশের ফলে সাংবাদিকতা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা কী সেভাবে এগিয়ে যেতে? এখন সাংবাদিকতায় যেমন প্রচুর চ্যালেঞ্জ রয়েছে তেমনি অনেক সম্ভাবনাও তৈরি হয়েছে।

সাংবাদিকতা করার ক্ষেত্রে তিনটি আদর্শ যথার্থতা, সততা, বস্তুনিষ্ঠতাকে আকড়ে ধরে সাংবাদিকতার চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করতে হবে। আর প্রেসক্লাব এই সুযোগটি সৃষ্টি করতে নবীনদেরকে সাহায্য করবে।

ক্লাব সভাপতি কামরুল হাসান অভি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কো-কারিকুলাম এক্টিভিটিজ প্রতিষ্ঠানের মধ্যে প্রেসক্লাব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। যেটি বিশ্ববিদ্যালয়ের 'ওয়াচ টাওয়ার' হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সমালোচনা, সিনেট, সিন্ডিকেট, বিভিন্ন বিভাগসহ বিস্তর বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে।

যা একজন সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে জানা খুবই প্রয়োজনীয়। প্রেসক্লাব নবীন শিক্ষার্থীদেরকে হাতে-কলমে এসব বিষয় শিক্ষা দিয়ে থাকে। এসময় নবীন শিক্ষার্থীদেরকে প্রেসক্লাবে আসার জন্যও আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন, প্রচার সম্পাদক নূর আলম নেহাল, ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব, কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলাম ও জোবায়ের জিসানসহ অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর