শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য আলোচনাসভা ও মিলাদ মাহফিল

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য আলোচনাসভা ও মিলাদ মাহফিল
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরবেলা কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের ৭নং হল রুমে জেলা আইনজীবী সমিতির আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ (পিন্টু), কুমিল্লা জেলা পিপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ মোহাম্মদ ইসমাইল ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচনা করেন কুমিল্লা চকবাজার ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা'র সহকারী অধ্যাপক এবং কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ্ এর প্রধান ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মুফতি মোহাম্মদ ইব্রাহিম ক্বাদেরী।

এসময় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ ইমাম হাসান, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ মাজহারুল হক, বিজ্ঞ সিনিয়র বুড়িচং সহকারী জজ আদালতের বিচারক তৌফিকুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতের বিচারক মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক। সবশেষে অনুষ্ঠানে আগত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক বিজ্ঞ আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীগণ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন, কালচারাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এডভোকেট কাজী আবদুল কাইয়ুম মিন্টু।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার