বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

রাঙ্গামাটিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

রাঙ্গামাটিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি সরকারের উন্নয়ন ধারাবাহিকতারই অংশ বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে ধর্মকে ধারণ করেন বলেই বাংলাদেশে আজকের এই দৃশ্যমান মডেল মসজিদ। ইসলাম শান্তিতে বিশ্বাস করে। আর সেই শান্তির বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নাই।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় শহরের কলেজ গেইট এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল এরশাদ, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সড়ক বিভাগের পার্বত্য তিন জেলার তত্ত্বাবধায়ক মোফাজ্জল হায়দার

জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেই সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন তৈরী হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

সেই সাথে আগামীতে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করতে ‘রূপকল্প ২০৪১' ঘোষণা করেছেন। এ লক্ষ্য অর্জনে দলমত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। 

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর