মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

বাঞ্ছারামপুরে শিশুকে অপহরণের পর হত্যা! দুই অপহরণকারী আটক ও অপহৃতের লাশ উদ্ধার

বাঞ্ছারামপুরে শিশুকে অপহরণের পর হত্যা! দুই অপহরণকারী আটক ও অপহৃতের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর সাত বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তিপনের দাবিতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বাঞ্ছারামপুর থানায় সংক্রান্ত একটি সাধারণ ডায়েরীর ১০ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে আটক এবং অপহৃত শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াদৌলত ইউপিস্থ সুটকিকান্দি গ্রামে। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোঃ নুরে আলম জানান, ফাতেহা আক্তার নামে সাত বছর বয়সী একটি কন্যা শিশু নিখোঁজ রয়েছে মর্মে সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরী করেন দড়িয়াদৌলত ইউপিস্থ সুটকিকান্দি গ্রামের প্রবাস ফেরৎ বাছেদ মিয়া।

ডায়েরীতে উল্লেখ করা হয় গত ৩০ সেপ্টেম্বর বাছেদ মিয়ার মেয়ে ফাতেহা আক্তার (০৭) তার দাদুর ঘর থেকে একা বের হয়ে গিয়ে আর ঘরে ফিরে আসেনি। পরে ২ অক্টোবর সোমবার সকালে কবিরাজ পরিচয় দিয়ে অপহৃত শিশু ফাতেহার মা রুমী আক্তারের ব্যক্তিগত মোবাইল নাম্বারের ইমুতে ফোন করে মেয়ের মুক্তিপন দাবি করে। রাত ১০টার মধ্যে মুক্তিপন বাবদ চার লাক্ষ টাকা না দিলে এবং পুলিশকে জানালে শিশু ফাতেহাকে মেরে ফেলার হুমকিও দেয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোঃ নুরে আলম শিশু নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরীর বিষয়টি নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলামকে অবহিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে লাজিম ও আলাউদ্দিন নামে দুই অপহরণকারীকে আটক করতে সক্ষম হন এবং তাদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী অনুযায়ী অপহৃত শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। 

তিনি আরো বলেন, শিশু নিখোঁজের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে ঘটনাস্থল বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াদৌলত ইউপিস্থ সুটকিকান্দি গ্রামে ছুটে যাই। বিকেল সাড়ে ৪ টার দিকে ভিক্টিমের বাড়ীর পাশে বসে মোবাইল ফোন চালাচ্ছিলো লাজিম নামে এক যুবক,।

এসময় তাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার মোবাইল ফোন থেকে আলাউদ্দিন নামে একজনের সাথে সন্দেহজনক কললিস্ট ও মুক্তিপন সংক্রান্ত ক্ষুদেবার্তা বিনিময়ের তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু স্বীকার করে।

লাজিম এবং আলাউদ্দিন মুক্তিপণ আদায়ের লক্ষ্যে শিশু ফাতেহাকে অপহরণ করে। শিশু ফাতেহা তাদের দুজনকে চিনে বিধায় তাকে গলা টিপে হত্যা করে বাড়ীর অদূরে শুটকিকান্দি নদীতে কচুরিপানার নিচে লাশ গোপন করে রাখে। পরে তারা নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

রাত দশটার মধ্যে না দিলে কিংবা পুলিশকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয়। লাজিমকে সাথে নিয়ে অপর অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয়ের দেখানোমতে সোমবার রাত সাড়ে আটটার দিকে ভিকটিম ফাতেহা আক্তার এর মৃতদেহ বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াদৌলত ইউপিস্থ শুটকিকান্দি নদীতে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনার সাথে জড়িত লাজিম (১৮), দড়িয়াদৌলত গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে এবং আলাউদ্দিন (২১) শুটকিকান্দি গ্রামের মোমিন মিয়ার ছেলে। এদের বিরুদ্ধে থানায় মামলা রজু করা হয়েছে।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল