শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

জীবনের পাথেয় হোক নবীজির (সা:) আদর্শ

জীবনের পাথেয় হোক নবীজির (সা:) আদর্শ
আজ ১২ রবিউল আউয়াল; প্রিয়নবী হজরত মোহাম্মদ (স.)-এর স্মৃতি বিজড়িত দিন। প্রসিদ্ধ বর্ণনামতে, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বনবী (স.) জন্মগ্রহণ করেন; আবার ৬৩ বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন।

তাই প্রতি বছর ১২ রবিউল আউয়াল সারা বিশ্বের মুসলমানরা নতুন করে তাঁর আদর্শ অনুসরণ ও দীনের পথে অবিচল থাকার শপথ ব্যক্ত করেন। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী (স.)-এর আদর্শ অনুসরণেই রয়েছে মানবতার মুক্তি। এজন্য প্রত্যেক মুমিনের জীবনের একান্ত পাথেয় হওয়া উচিত প্রিয়নবীর আদর্শ।

মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- ‘অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসুলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ..’ (সুরা আহজাব: ২১)। অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন- ‘বলুন, হে মানবজাতি! নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসুল হিসেবে আবির্ভূত হয়েছি..।’(সুরা আরাফ: ১৫৮) তাই মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (স.) হলেন সব মানুষের নবী, বিশ্বনবী।

জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায়, দেশ-কাল নির্বিশেষে তিনি হলেন সব মানুষের জন্য মহান আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ; যিনি বিশ্বমানবতার জন্য সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক। মানবজীবনের সব দিক ও বিভাগে যাঁকে অনুসরণ করলে মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জিত হবে, তিনি হলেন সেই সর্বোত্তম আদর্শ বিশ্বনবী (স.)।

ইরশাদ হচ্ছে- ‘হে রাসুল, আপনি বলে দিন- তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো; তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন (সুরা ইমরান :৩১) আল্লাহ তায়ালা তাঁকে রাহমাতুল্লিল আলামিন বা সারা বিশ্বের রহমতস্বরূপ দুনিয়ায় পাঠান। ইরশাদ হয়েছে— ‘হে নবী আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭) এজন্যই মহানবী (স.) যেদিন, যে মুহূর্তে পৃথিবীতে তাশরিফ এনেছিলেন, সেদিন ও সেই মুহূর্তটি বিশ্বজগতের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত।

এদিন প্রতিক্ষণেই বিশ্বের প্রতি প্রান্তে অযুত কণ্ঠে প্রতিধ্বনিত হয় তাঁর মহিমাগাথা। মহানবী (স.) বিশ্বমানবতার প্রতীক ও সত্য-সুন্দরের বাণীবাহক। তাঁর কারণেই আরবজাহানে নবজীবন সঞ্চারিত হয়েছিল, নতুন সংস্কৃতির উন্মেষ, নবীন সভ্যতার গোড়াপত্তন হয়েছিল এবং উদ্ভব ঘটে একটি নতুন জীবনব্যবস্থার।

নানা গোত্রে বিভক্ত, কলহপ্রিয়, অধঃপতিত, যাযাবর ও বর্বর আরব জাতি একটি সুমহান জাতিতে পরিণত হয় তাঁর আদর্শ ও চারিত্রিক মাধুর্যের গুণে। তাঁর সর্বোৎকৃষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে মহান স্রষ্টার ঘোষণা- ‘হে রাসুল, আপনি সর্বোন্নত চারিত্রিক মাধুর্যের ওপর প্রতিষ্ঠিত আছেন।’ (সুরা আল কলম: ৪) তাই আমাদেরকেও সর্বোত্তম চরিত্রের অধিকারী এই মহামানবের আদর্শে বলিয়ান হতে হবে।

উৎপীড়িত ও অত্যাচারিত মানুষের প্রকৃত বন্ধু ও দরদি ছিলেন তিনি। অনাথ, দাস, কন্যাশিশু, বিধবা নারী ও গরিব-দুঃখীর দুঃখমোচনে তিনি সদা তৎপর থাকতেন। ইসলামপূর্ব সময়েই তিনি সব মানুষের প্রিয়ভাজন হয়ে ওঠেন। ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় নবুয়তপ্রাপ্তির আগেই তাঁকে সবাই আল আমিন (বিশ্বস্ত) ও আস-সাদিক (সত্যবাদী) উপাধিতে ভূষিত করেন।

একবিংশ শতাব্দীতে আমরা নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে শান্তির অন্বেষায় দিশাহারা। দেশে দেশে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ব্যাহত হচ্ছে শান্তি, বাড়ছে সন্ত্রাস। একমাত্র মহানবী (স.)-এর দেখানো পথ অনুসরণের মধ্য দিয়ে আমরা এই হানাহানির পথ থেকে সরে আসতে পারি। গড়ে তুলতে পারি এক সুন্দর পৃথিবী।

আমাদের মনে রাখতে হবে, সব ধরনের নৈরাশ্য ও ফ্যাসাদ বা সন্ত্রাস দূর করতেই ইসলামের আবির্ভাব। এই কঠিন সময় নবী (স.)-এর শিক্ষা ও আদর্শই আমাদের সঠিক পথ দেখাতে পারে। নবী (স.)-এর পদাঙ্ক অনুসরণের মধ্যেই আমাদের যাবতীয় মুক্তি, সমৃদ্ধি ও কল্যাণ নিহিত।

সুতরাং শুধু আনুষ্ঠানিকতা নয়, নবীজি (স.)-এর বাণী হৃদয়ে ধারণ করে তা মেনে চলার মধ্যেই রয়েছে এই দিবস উদযাপনের প্রকৃত তাৎপর্য। আল্লাহ তাওফিক দিন। আমিন।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়