বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৮ এপ্রিল ২০২৬ ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

কুমিল্লায় সাংবাদিকদের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মতবিনিময়

কুমিল্লায় সাংবাদিকদের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মতবিনিময়
মহান আল্লাহ রাব্বুল আ’লামীন নবী করীম (সা.) কে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আর আমরা আল্লাহর সেই প্রিয় হাবীবের উম্মত হবার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করে আসছে।

আজকে বিশ্বের ১৫২টি দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করছে। কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। সোমবার বেলা ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জশনে জুলুছ এবং ঈদে মিলাদুন্নবীর মাহফিল সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মতিন

অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিন, প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, জশনে জুলুছ কমিটির আহবায়ক খাদেম মো. ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান, মাওলানা মুফতি বেলাল হোসাইন চিশতি ও মাওলানা আমিনুল ইসলাম আকবরি প্রমুখ।

সভায় আগামী বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে জশনে জুলুছ এবং রাতে একই স্থানে অনুষ্ঠিত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান