শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে অংশীজনদের নিয়ে মতবিনিময়

কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে অংশীজনদের নিয়ে মতবিনিময়
কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট এর সাথে সস্পৃক্ত সংস্কৃতিজন নজরুল গবেষক, শিল্পী, আবৃত্তিকার, সংস্কৃতিকর্মী সংগঠক ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি ও কুমিল্লা সংস্কৃতি অঙ্গন ও সমাজকর্মী বিশিষ্টজন ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কবি নজরুল ইনস্টিটিউট ঢাকার আয়োজনে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটে শনিবার সকাল ১০টায় মতবিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

কবি নজরুল ইনস্টিটিউটের কার্যক্রম, জাতীয় কবি কাজী নজরুলের উপর গবেষনা, নজরুল চর্চা ও করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, বরেণ্য আবৃত্তি শিল্পী বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির মহাসচিব কাজী মাহতাব সুমন

লেখক ও নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, কবি ও চিকিৎসক ডাক্তার ইকবাল আনোয়ার, ডাক্তার হারুন অর রশিদ, কালচারাল কমপ্লেক্স কুমিল্লার সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, মোঃ শাহাদাৎ হোসেন সরকার ও সুমাইয়া আক্তার।

বক্তারা সকলেই নজরুল ইনস্টিটিউটের কার্যক্রম আরো গতিশীল করা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন- জাতীয় কবি কাজী নজরুলের সৃষ্টি সংগীত ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে অনেক গবেষনা করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে কবির অবদান সম্পর্কে সম্মেলন, বক্তৃতা, বিতর্ক ও সেমিনারের আয়োজন করার উপর মত দেন বক্তারা। শিশুদের নিয়ে কবি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা নিয়েও মত দেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও কবি নজরুল সকল দেশের সকল মানুষের। পৃথিবীর আর কোন মানুষ মানুষের হয়ে উঠতে পারেননি, তিনি বলেন নজরুল কে নিয়ে গবেষণা আরো দরকার, নজরুলের সাহিত্য দর্শন নিয়ে কাজ করতে হবে, বর্তমান প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, কবি নজরুল প্রতিবাদী হওয়ার ব্রিটিশ বাহিনীর রোষানলে পরে বার বার তাকে হয়রানি হতে হয়েছে। তিনি কুমিল্লায় এসেছেন বার বার, বাংলাদেশে সবচেয়ে বেশি তনি কুমিল্লায় এসেছেন। তিনি বলেন- নজরুলের সৃষ্টিগুলো ইংরেজী সহ বিভিন্ন ভাষায় প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪০০ গান রেকর্ড করা হয়েছে, গবেষনা এগিয়ে নিতে ঢাকায় নজরুল সরেবর করার উদ্যেগ নিয়েছে সরকার। বিভিন্ন পাবলিকেশনের কাজ এগিয়ে চলছে, দেশ ও বিদেশ হতে বিভিন্ন প্রকাশনা, গান সংগ্রহ, সংকলন ও সংরক্ষণ করা হচ্ছে। সকল সাহিত্যকর্ম অনুশীলনে উৎসাহিত করা হচ্ছে।

সাহিত্যকর্মের উপর গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংগীত সঠিকভাবে চর্চা ও প্রচারের জন্য স্বরলিপি তৈরি করা হচ্ছে। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ত করেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব রায়হান কাওছার।

অনুষ্ঠান পরিচালনা করেন- কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন। মতবিনিময় শেষে ইনস্টিটিউটের সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রশিক্ষণার্থীরা নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার