সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

চাটখিলে বাগান থেকে যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার

চাটখিলে বাগান থেকে যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডে সুন্দরপুর এলাকার ফটিক বাড়ীর বাগান থেকে মোঃ রনি পালোয়ান (৩২) নামে এক যুবলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে।

রনি পালোয়ান পৌরসভার সুন্দরপুর গ্রামের পালোয়ান বাড়ীর শাজাহানের ছেলে। এ সময়ে পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, ১টি খাতা, সিগারেট ও কিছু টাস উদ্ধার করেছে। রনি একজন সিএনজি চালক ছিলেন।

জানা গেছে, থানা পুলিশ ও রনির পারিবারিক সূত্রে জানা গেছে রনির দুই বাড়ীর পাশের বাড়ী ফটিক বাড়ী। শনিবার সকাল ৬ টার দিকে ঐ বাড়ির এক মহিলা বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখেন এবং ঐ মহিলা শোরচিৎকার করতে থাকেন।

এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রনির রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রনির মরদেহ উদ্ধার করে। রনির পরিবারের লোকজন আশঙ্কা করছেন রনিকে দুষ্কৃতিকারীরা অন্য কোথায়ও হত্যা করে এখানে লাশ পেলে গেছে।
উদ্ধারের সময় রনির গলা কাটা ছাড়াও সারা শরীরের ধারালো আগ্নেয়াশ দিয়ে ক্ষতবিক্ষত করার চিহ্ন দেখা গেছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন জানান, দুর্বৃত্তরা রনিকে গলা কেটে এবং কুপিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে তার লাশ থানায় আনা হয়েছে এবং ময়ণা তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রনির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও প্রকৃত ঘটনা উৎঘাটন করে হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর