শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

সড়কে ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না: হাইওয়ে কুমিল্লা রিজিওয়নের এসপি খাইরুল আলম

সড়কে ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না: হাইওয়ে কুমিল্লা রিজিওয়নের এসপি খাইরুল আলম
"ফিটনেস বিহীন কোন গাড়ী চলবে না। সড়কে কাওকে অবৈধভাবে চলতে দেওয়া হবেনা। কোন টোকেন বানিজ্য চলবে না। সড়কে গাড়ী উল্টো পথে চলে। পথচারীরা ফুটওভার ব্রীজ ব্যবহার করছে না। সে জন্যে দূর্ঘটনা ঘটছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে, সড়ক দূর্ঘটনায় প্রতিদিন ৫৫জন বছরে ১২ হাজার নিহত ও ৩৫ হাজার মানুষ পঙ্গুত্ব বরন করছে।

"দেশের সকল মানুষ ড্রাইবার না। সবাই গাড়ী চালায় না। ড্রাইভার হেলপারদের হাতেই মানুষের জীবন। কোনঅবস্থাতেই যেন তাদের জীবন শেষ না হয়ে যায়। তাই আপনাদেরকে অধিক সচেতন হতে হবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, দূর্ঘটনা ছিলো, আছে, থাকবে। পৃথিবীর উন্নত দেশেও বিভিন্ন কারনে দূর্ঘটনা ঘটে। ট্রেন-বিমানও মুখোমুখি দূর্ঘটনা ঘটছে। তবে ফিটনেস বিহীন গাড়ীর জন্য যেন দূর্ঘটনা না ঘটে।

তিনি হাইওয়ে পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বলেন, কোন অন্যায়ের কাছে মাথানত করবেন না। কোন অন্যায় সুযোগ গ্রহন করবেন না। আমাদের সড়ক-মহাসড়ক দূর্ঘটনা মুক্ত হচ্ছে না। ১৮ বছরের নিচে কাওকে গাড়ী চালাতে দেবেন না।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনি মারাগেলে আর পৃথিবীতে আসবেন না, আপনার বিকল্প আপনার পরিবার আর কাওকে পাবেনা। আপনার সন্তান আপনাকে কাছে পাবে না। আপনাকে ছাড়াই বড় হবে। তাই আপনাকে ভেবেচিন্তে গাড়ী চালাতে হবে। দূর্ঘটনার বড় অংশ ড্রাইভার হেলপাররাই মারা যাচ্ছে।

সড়ক থাকবে সিসিটিভি ক্যামেরায় আওতায় সে জন্যে আমরা সড়ককে সিসিটিভির আওতায় নিয়ে আসছি। যেন কোন দূর্ঘটনা ঘটলে কার অন্যায় সেটা যেন বের করতে পারি। আজ দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানায় অনুষ্ঠিত পরিবহন চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দাউদকান্দি হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, কুমিল্লা বাস মালিক কমিটির সভাপতি অধ্যাপক কবির আহাম্মদ চৌধুরী', দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক,

সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক মোসা: সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার