শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

কুমিল্লায় বসুন্ধরা ও কিউর ডায়গনস্টিক সেন্টার সিলগালা

কুমিল্লায় বসুন্ধরা ও কিউর ডায়গনস্টিক সেন্টার সিলগালা
কুমিল্লার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এমন নানাহ অন্যায় অনিয়ম ধরা পড়ছে স্বাস্থ্য বিভাগের অভিযানে। বৃহষ্পতিবারের অভিযানে বসুন্ধরা ডায়গনস্টিক ও কিউর ডায়গনস্টিক সেন্টার নামে দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কিউর ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা এবং বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

জেলা স্বাস্থ্যবিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নগরীর রেইসকোর্স এলাকায় কিউর ডায়গনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসক ছিলেন না।

এছাড়া ডায়গনস্টিক সেন্টারটির পরিবেশ অস্বাস্থ্য হওয়ায় তাদেরকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অপরদিকে নগরীর বাগিচাগাও এলাকায় বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারে গিয়ে দেখাযায় - ডাক্তারের ভুয়া নাম ও ফোন নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠান চালিয়ে আসছিলো।

সেখানে গিয়ে কোন চিকিৎসক পাওয়া যায়নি। অন্য প্রতিষ্ঠান থেকে এক্স-রে পরীক্ষা করিয়ে এনে নিজের প্রতিষ্ঠানের নামে বিল দেয়া হচ্ছিলো রোগীদের। এছাড়াও অন্যান্য আরো অনিয়ম প্রমানিত হওয়ায় তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অভিযানে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা এবং বন্ধ করার নির্দেশ দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি