মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সেনা অভিযানে এসএমজি-রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে সেনা অভিযানে এসএমজি-রাইফেলসহ গোলাবারুদ উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি সেনাবাহিনীর সদর সেনা জোনের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি সদর জোন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর সেনা জোন হতে ১টি বি টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি, যমচুগ এলাকায় অভিযান চালায়।

উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১,  ১টি বোম্ব ৪০ মিঃমিঃ এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (সন্তু) দলের সন্ত্রাসী আত্মসমর্পন করে। রাঙামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়েছে।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে