মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

বান্দরবনের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব

বান্দরবনের ট্যুর গাইডদের পাশে দাঁড়ালো নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব
বান্দরবন নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে পাহাড়ের অপার সৌন্দর্য। সৌন্দর্যের প্রতীক বান্দরবন ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দের জায়গা হিসেবে অনেক আগে থেকেই সুপরিচিত। সারাবছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে আসে এই জনপদের সৌন্দর্য উপভোগ করতে।

এই জনপদের পর্যটনকে কেন্দ্র করে সৃষ্টি হয় উপার্জনের নানা পথ। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টের পাশাপাশি উপার্জনের আরেকটি উল্লেখযোগ্য মাধ্যম হলো ট্যুর গাইড। স্থানীয় লোকজন পর্যটকদের ট্যুর গাইড হিসেবে কাজ করে থাকেন। এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়।

কিন্তু কোভিড-১৯, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও কুকি-চিন গোষ্ঠীর জন্য পর্যটকদের জন্য এই অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ফলে পর্যটক শূন্য হয়ে যাওয়ায় বিপাকে পড়েন এসব ট্যুর গাইডরা। বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বান্দরবনের কয়েকশ ট্যুর গাইড পরিবার।

এবার এই অসহায় ট্যুর গাইডদের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ট্যুরিজম ক্লাব। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ফান্ড গঠন করে ক্লাবটি।

জানা গেছে, বান্দবনের ট্যুর গাইডরা টিএইচএম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মোহাম্মদ নাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি ট্যুরিজম ক্লাবকে এই কাজের নির্দেশ দেন। এ বিষয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ট্যুরিজম ক্লাবের উপদেষ্টা সোহেল মোহাম্মদ নাফি বলেন, ট্যুর গাইডরা পর্যটন শিল্পের অংশ।

তারা আমাদের ভ্রমণকে সুন্দর ও মনোরম করে তুলে। তাদের দুর্দিনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালায়, বাংলাদেশ টুরিজম বোর্ড, স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টদের তাদের পাশে দাঁড়ানো দরকার। আমরা ছাত্র- শিক্ষক মিলে ফান্ড গঠন করে তাদের হস্তান্তর করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উল্লেখ্য, গতবছরও ট্যুরিজম ক্লাব কর্তৃক তাদের সহোযোগিতা করা হয়েছে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি