মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম করা আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম করা আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাজমিন জাহান (৩৮) নামে ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়ে জখম করার অভিযোগে আরিফ সিকদার (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে র‍্যাব ৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আরিফ সিকদার সদর উপজেলার কেস্তাকাঠি আবাসন এলাকার ইসরাফিল সিকদারের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ঝালকঠি সদর হাসপাতালে সিনিয়র নার্স সাজমিন জাহান হাসপাতালের সরকারি কোয়াটার্সে স্বপরিবারে বসবাস করেন। গত ২২ আগস্ট সকাল সাড়ে ৫ টার দিকে বাসা থেকে হাসপাতালের বাউন্ডারির ভিতরে হাটতে বের হলে রাস্তার উপরে আরিফ সিকদার তার পথ রোধ করে তাকে একা পেয়ে খারাপ আচারণ করতে থাকে।

এসময় আরিফ সিকদারকে বাধা দিলে তার হাতে থাকা ধারালো চাকু বের করিয়া ওই নার্সকে ভয় দেখিয়ে তার কাপড় চোপর টানা হেচড়া করে শ্লীলতাহানি করে।পরে খারাপ ব্যবহারের প্রতিবাদ করলে তার হাতে থাকা চাকু দিয়ে ওই নার্সকে কুপিয়ে জখম করে।

পরে তার ডাক চিৎকারে আসামী হাসপাতালের বাউন্ডারি লাফিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই নার্স নিজেই একটি সদর থানায় অভিযোগ দায়ের করেন।পরে র‌্যাব-৮, সিপিএসসি আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব ৮ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম বলেন,রোববার সকালে অভিযান চালিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল