সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের বিকল্প নেই: সুবিদ আলী ভূঁইয়া, এমপি

জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের বিকল্প নেই:  সুবিদ আলী ভূঁইয়া, এমপি
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে স্কাউটিংয়ের শিক্ষা প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

এটি একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হয়ে গড়ে উঠতে হাতে-কলমে শিক্ষা দেয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলার দাউদকান্দির জুরানপুরে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ফাউন্ডেশনে বাংলাদেশ স্কাউটস আয়োজিত পঞ্চম জাতীয় কাব ক্যাম্পুরি-২০২৩ ও প্রথম উপজেলা ডে ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওই কথা বলেন।

পরিদর্শনের সময় স্কাউটদের উদ্দেশ্যে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, ‘স্কাউটরা সমাবেশে বিভিন্ন কর্মসূচিতে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়।

বর্তমান বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং কল্যাণমুখী সংগঠনগুলোর মধ্যে স্কাউটিং অন্যতম।’ বাংলাদেশ স্কাউট দাউদকান্দি শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান এতে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, স্কাউট লিডারসহ সমাবেশে অংশগ্রহণকরী স্কাউট ইউনিট লিডার ও স্কাউট সদস্যরা।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর