মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
র‍্যাবের অভিযানে

কুমিল্লায় আলোচিত শিশু রিহান হত্যায় গ্রেপ্তার ৩

কুমিল্লায় আলোচিত শিশু রিহান হত্যায় গ্রেপ্তার ৩
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-২।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় স্কুলে যাওয়ার পথে জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। নিহত শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং নিহত শিশুর বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখসহ

অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে র‍্যাব-১১, সিপিসি-২ ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাতে এই হত্যা মামলার তিন আসামীদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন গ্রামের মৃড খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫) এবং একই উপজেলার সুজানগর গ্রামের সুজন মিয়ার ছেলে ইমরান (২৮)।

র‍্যাব জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিহান বাসা হতে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় রিহানকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর হত্যা ও লাশগুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে