শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: শিউলি রহমান তিন্নী

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: শিউলি রহমান তিন্নী
শারিরীক এবং মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কুমিল্লা জেলা আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিউলি রহমান তিন্নী প্রতিযোগীতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, তোমরা বেশি বেশি খেলাধূলা করলে নিজেকে বিপথে যাওয়া থেকে রুখতে পারবে। তিনি খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের আহবান জানান।

তিনি বলেন, এখনকার ছেলে মেয়েরা রোদ-গরম সহ্য করতে পারে না, রুমের ভিতর সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন- তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। তোমরাই একসময় দেশের নেতৃত্ব দিবে।

জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাফিজ, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

প্রতিযোগীতায় জেলার ১৭টি উপজেলা পর্যায়ে বিজয়ী দল ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার এবং দাবা প্রতিযোগিতায় দল ভিত্তিক অংশ গ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুরাদনগর উপজেলা মেটংঘর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া উঁচ্চ বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে আদর্শ সদর উপজেলা বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়