শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেওয়া হলো স্পীলওয়ের ১৬ টি গেইট প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি নিষ্কাষণ

কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেওয়া হলো স্পীলওয়ের ১৬ টি গেইট প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি নিষ্কাষণ
গত কয়েকদিনের অতি বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ( কপাবিকে) ১৬টি গেইটে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কপাবিকে'র ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান, কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও বলেন, উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ ফুট মীন সি লেভেল (এমএসএল)। যা রুলকার্ভ` হতে ছয় ফুট উপরে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ( শুক্রবার) পাানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি।

প্রতি সেকেন্ডে এই গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়