মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতিকে ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: এমপি বাহার

বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতিকে ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: এমপি বাহার
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন ,বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙ্গালী জাতি একদিন মাথা উচুঁ করে দাঁড়াবে। একটি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ২৩ বছরের রাজনৈতিক জীবনের ১৪ বছর জেলে কাটিয়েছেন।
.
তিনি একদিনে স্বাধীনতা ঘোষনা করেননি। ধীরে ধীরে পরাধীন জাতিকে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছেন। জাতিরপিতার মতোই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও জাতিকে ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি হতাশাগ্রস্থ জাতির সামনে ভিশন -২০২১ ঘোষণা করে প্রত্যাশার আলো জালিয়ে দিয়েছিলেন।

২০২৩ সালে এসে আমরা কি দেখছি-২০২১ কে অতিক্রম করে নেত্রী ২০৪১ সালের ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ এর জন্য জাতিকে প্রস্তত করছেন। আমি কখনো হতাশা গ্রস্থ নই। আমি বিশ্বাস করি, ২০৪১সালে বাংলাদেশ বিশ্বে ধনী দেশের কাতারে দাঁড়াবে।

আমাদের সন্তানরা আমেরিকা, ইংল্যান্ড, অস্টেলিয়ার সুযোগ-সুবিধা ভোগ করবে। আজ থেকে ১০ বছর আগেও আপনারা কল্পনা করতে পারেননি স্যাটেলাইট, পদ্ম সেতু,মেট্ররেল,কর্ণফুল ট্যানেল এর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। তাই ২০৪১ এর জ্ঞাননির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনি মুক্তিযুদ্ধের চেতনার হলেই হবে না, খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা আজ বিএনপি-জামায়াতের আংশিদারিত্ব করছে নাকি শেখ হাসিনার অগ্রযাত্রার আংশীদারিত্ব হচ্ছে।

বুধবার ( ১৩ সেপ্টেম্বর) নগরীর টমসন ব্রীজ এলাকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান,সাবেক জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল,কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান সাজু প্রমুখ।এসময় বীর মুক্তিযোদ্ধারা গণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধো বিষয়ক মন্ত্রনালয়ে আওতাধীন কুমিল্লার টমসন ব্রীজ এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট তিন তলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিমার্ণ কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এভবনের প্রথম ও দ্বিতীয় তলা বানিজ্যিক (দোকান) ভিত্তিতে ব্যবহার হবে আর তৃতীয় তলায় মুক্তিযুদ্ধা সংসদের অফিস,লাইব্রেরী ও মিলনায়ন হিসেবে ব্যবহার হবে। এভবনের নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্থরস্থাপন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে