শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

"শিশু আব্দুর রহমান হত্যা ৩ জনের যাবজ্জীবন"

"শিশু আব্দুর রহমান হত্যা ৩ জনের যাবজ্জীবন"
কুমিল্লার মুরাদনগরে শিশু আব্দুর রহমান (৫) কে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে চৌদ্দ বছরের কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৩) বিকেলে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মোয়াজ্জেম হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে মোঃ ময়নাল হোসেন (৩৩), আবু মুসার ছেলে নাজমুল হাছান (৩০), মোঃ রবিউল হাসান (৩৪) ও মোঃ ছালামত খানের ছেলে মোঃ শাহীন খান প্রঃ শাহীন মিয়া (২০)। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানাযায়- ২০২১ সালের ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১১:৩০ ঘটিকা হইতে পরদিন রাত অনুমান ৩:১৫ ঘটিকার মধ্যে যেকোন সময় মুরাদনগর থানাধীন গাংগাটিয়া সাকিনস্থ বাদীর বসত বাড়ীর উত্তর পাশে চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের রুমের ভেতরে ভিকটিম মোঃ আব্দুর রহমান (৫) অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রাখিয়াছে।

অনেক খোজাখুজি করে না পেয়ে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারী ভিকটিমের পিতা কুমিল্লা মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের মৃত আবু তাহের এর ছেলে ওমান প্রবাসী মোঃ ফারুক মিয়া (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৭/৩০ ধারা বিধানমতে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করিলে

তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হামিদুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি মোঃ ময়নালকে আটক করে জিজ্ঞাসাবাদে জানায় যে, আব্দুর রহমান (৫) কে অপহরণ করে বাদীর নিকট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। উক্ত দাবীকৃত টাকা দিতে না পারায় অপহরণের ১০দিন পর ভিকটিম আব্দুর রহমানকে ময়নাল হোসেনসহ অপর আসামিরা পরষ্পর যোগসাজশে গলা চাপিয়া শ্বাসরোধ করে হত্যা করে আসামি ময়নালের আবাদি জমিতে মাটি খুড়িয়ে পুঁতে রাখে এবং তার দেখানো মতে থানাপুলিশ আব্দুর রহমানে লাশ উদ্ধার করে।

পরবর্তীতে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হামিদুল ইসলাম ২০২২ সালের ২৩ জানুয়ারি আসামি মোঃ ময়নাল হোসেন, নাজমুল হাসান, মোঃ রবিউল হাসান ও মোঃ শাহিন খান এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ৭/৩০ ধারা তৎসহ দণ্ডবিধির ৩৮০/৩০২/২০১/৩৪ ধারা

এবং আসামি মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৬ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ০৮ (ক)। তৎপর মামলাটি বিচারে আসিলে আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে ০৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে

যুক্তিতর্ক শুনানি অন্তে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি ময়নাল হোসেন, নাজমুল হাছান ও মোঃ শাহীন খান প্রঃ শাহীন মিয়াকে যাবজ্জীবন ও প্রত্যেকে

৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড; আনাদয়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর আসামি মোঃ রবিউল হাসানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ড; অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট মোঃ আমজাদ হোসেন বলেন- আশা করছি উচ্চাদালত এ রায় বহাল রাখবে। এরফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ এইচ এম আবাদ।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি