শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

মেঘনায় বিএনপিনেতা মতিন খাঁনের গণসংযোগ

মেঘনায় বিএনপিনেতা মতিন খাঁনের গণসংযোগ
কুমিল্লার মেঘনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেছেন।

জানা যায়, তিনি কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে বিএনপির মনোননয়ন প্রত্যাশী। সেই লক্ষে আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেঘনার বিভিন্নস্থানে মতবিনিময় ও গণসংযোগ করেন।

এসময় মেঘনার লুটেরচর, আলীপুর, সেননগর, পাড়ারবন্দ বাজার, কান্দারগাঁও, পাথালিয়ারচর, নয়ানি ও মানিকারচর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তার সাথে ছিলো গাড়িবহর ও নেতাকর্মী।

গণসংযোগকালে তিনি বলেন, মেঘনায় আমি প্রথমবারের মতো গণসংযোগে এসেছি। মেঘনার উন্নয়নের রূপকার ছিলেন মরহুম এমকে আনোয়ার আর আমি ছিলাম তাঁর ছায়া। জিয়া পরিবার আমাকে হোমনা মেঘনায় কাজ করতে বলেছেন। আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।

বিএনপি এখন একদফার আন্দোলনে আছে। বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সে লক্ষেই কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব যদি বিএনপি আমাকে মনোননয়ন দেয়। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপি নেতা আব্দুস সাত্তার তপু, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাঃ মাহফুজ, মেঘনা উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হুমায়ূন কবির, পাড়ারবন্দ বিএনপি নেতা খাইরুল ইসলাম, হোমনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ

মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সদস্য মহসীন বেপারী, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জাদু মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম

কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, বলরামপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হান্নান হোসাইন, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ

জয়পুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি ইমরান হোসেন, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাজান মেম্বার, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সহ সভাপতি জলিল সরকার, মোঃ কামাল মেম্বার, রাজা মিয়া মেম্বার

তিতাস উপজেলা নবীন দলের সাবেক সভাপতি জুয়েল খান, কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার, কলাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনির হোসাইন ও সাবেক সাধারণ সম্পাদক এমআই টিপু প্রমূখ।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার