শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি ও ৩৭ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি উপলক্ষে পয়রা উড়িয়ে, কেক কেটে, ও গুণিজন সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সোনারগাঁও উপজেলা শিল্প কলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া

সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,

ঢাকা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু

বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, জামপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা

সোনারগাঁও প্রেস ক্লাবের উপদেষ্টা একে এম মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম রিপন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সোনারগাঁও আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নীলু, সোনারগাঁও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রণি

মো. জাকির হোসেন, সোনারগাঁও আ'লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু বকর সিদ্দিক মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মহিলা আওয়ামীলীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম৷

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ্জামান মোল্লা, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সোনারগাঁও উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মতিউর রহমান

কমার্স ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক আবু ইউসুফ, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, স্বেচ্ছাসেবকলীগ সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, লেখক মোহাম্মদ মহসিনসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে গত ৩৫ বছর পূর্তি উপলক্ষে ঘোষিত গুণিজন সম্মাননা -২২ প্রদান করা হয়। এতে রাজনীতি ক্যাটাগরিতে সাবেক এম সি এ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদ আলী মিয়া(মরণোত্তর), ক্রীড়া ও সমাজ সেবা ক্যাটাগরিতে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবং পর্যটন ও চলচ্চিত্র ক্যাটাগরিতে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি প্রেস ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা পেয়েছেন।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি