বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

বিকাল বেলা স্কুল মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক

বিকাল বেলা স্কুল মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক
কুমিল্লা জেলায় গত আগষ্ট মাসে ৯টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনে ঘটনায় মামলা হয়েছে ২১টি। এরমধ্যে ধর্ষণের অভিযোগে মামলা ১০টি। জেলায় বিভিন্ন অপরাধে আগষ্ট মাসে মোট মামলা হয়েছে ৪৪৯ট।, এরমধ্যে মাদক দ্রব্য আইনে মামলা ২৫৮টি।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপরাধচিত্র থেকে এসব তথ্য জানা গেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক সময়ে কুমিল্লার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন শারদীয় দূর্গোৎসব নিয়ে সবাইকে যার যার অবস্থানে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। জেলায় কোন কোন স্থানে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে।

যেসব স্থানে প্রতিমা তৈরী হচ্ছে সে জায়গা গুলোতে নিয়মিত পর্যবেক্ষন করা হবে। প্রতিটি পূজামণ্ডপ যেন সিসি ক্যামেরার আওতায় আনা হয় সে ব্যাপারে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিস্টদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

সভায় খুব অল্প সময়ে মধ্যে প্রতিটি উপজেলা সম্প্রীতি কমিটির সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়। বিভিন্ন উপজেলায় বাস ও সিএনজি স্ট্যান্ড নির্ধারিত স্থান থেকে পরিচালন এবং এসব জায়গা থেকে চাঁদাবাজি বন্ধেরও নির্দেশনা প্রদান করা হয়।

কুমিল্লায় পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দুইটি এ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। বিকাল বেলা স্কুলের মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলাবাহিনী শুধু মহানগর বা শহরের প্রতি দৃষ্টি দিবে না, বরং প্রত্যন্ত এলাকার প্রতিটি পূজামণ্ডপের বিষয়ে খেয়াল রাখবে। এছাড়া সাম্প্রতিক সময়ে ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবনতা’

এ বিষয়ে তিনি বলেন, আমাদের বিভিন্ন অপরাধের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করতে হবে। কোন সমস্যার কারণে যদি একটি খুন হয়ে যায় তারপর আসাামি গ্রেপ্তার করার চেয়ে আমরা সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা যদি আগে থেকেই সেসব সমস্যা নিরসনে এগিয়ে আসি তাহলে বিষয়গুলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান