শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

কুবিতে চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি মোহম্মদ মিশকাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্লাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান উল্যাহ বলেন, ''বাংলাদেশের বৃহত্তর যে জেলা গুলো আছে তাদের মধ্যে চট্টগ্রাম অনেক অগ্রসর। নবীনদের উচিত সবার সাথে পরামর্শ করে স্কিল ডেভলপ করা। স্কুল কলেজের শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভিন্ন। এতদিন বই মুখস্থ করে এসেছ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে রিসার্চের দ্বারা জ্ঞান সৃষ্টি করতে হবে তোমাদের।

" অতিরিক্ত পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, 'এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। আমি অভিভূত যে আমাদের চট্টগ্রামের এত শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে এসেছে। নবী করিম (সা:) বলেছেন, জ্ঞান আহরোনের জন্য তোমরা সুদূর চীন পর্যন্ত যাও।

তোমরাও পড়াশোনার জন্য তেমন বাড়ি ছেড়ে এখানে এসেছ। আমি আশা করবো, তোমরা সফলতা নিয়ে ফিরবে। তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করো। তোমরা লেখাপড়ায় মনোযোগ না দিলে তোমরা এগিয়ে যেতে পারবে না। তোমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করো।

স্মার্ট বাংলাদেশকে তোমরাই(নবীন শিক্ষার্থী) এগিয়ে নিয়ে যাবে।' লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী দীপ চৌধুরী ও গণিত বিভাগের শিক্ষার্থী মিজবাহউল জান্নাত এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী

কোটবাড়ি আউট পোস্টের টিসি এসএম আতিক উল্ল্যাহ,কুমিল্লার চট্টগ্রাম সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: টুন্টু কুমার চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি রোটাঃ সুলতান মুহা. ইলিয়াস শাহ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সুমির বড়ুয়া তপু

চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আকবর হোসাইনসহ সংঠনের সদস্যবৃন্দ। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়