মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক তাপস সরকারের হারানো মোবাইলটি উদ্ধার করে বুঝিয়ে দিলেন কুমিল্লা ডিবি

সাংবাদিক তাপস সরকারের হারানো মোবাইলটি উদ্ধার করে বুঝিয়ে দিলেন কুমিল্লা ডিবি
কুমিল্লা সিটি প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক, দৈনিক সূর্যোদয় পত্রিকার কুমিল্লা প্রতিনিধি, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল "প্রধান খবর-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং কুমিল্লা আদালত অঙ্গনে সাংবাদিক হিসেবে পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার এর হারানো মোবাইলটা উদ্ধার করে বুঝিয়ে দিয়েছে ডিবি পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়স্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্ষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তার হাতে ফোনটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান ও কুমিল্লা অফিসার ইনচার্জ (ডিবি) রাজেস বড়ুয়া পিপিএম।

জানা যায়, এডভোকেট তাপস চন্দ্র সরকার এর ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোনটি চলতি বছর ২৭ মে বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকা হতে নিজের অজান্তে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আইএমই নম্বর দিয়ে ১৫ জুলাই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

কুমিল্লার জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর নির্দেশ অনুসারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলটি ৩ মাসের মাথায় নারায়ণগঞ্জ হতে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস বলেন, উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ হতে উদ্ধার করে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন- পুলিশ কর্মকর্তারা নানান কাজে ব্যস্ত থাকেন। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন।

উন্নত তথ্য প্রযুক্তি সহায়তা ও আইএমই নম্বর সার্চ করে তিনি অনেক হারানো মোবাইল উদ্ধার করে দিয়েছেন। তিনি বলেন- অভিযোগ পেয়ে অভিযান শুরু করি এবং নারায়ণগঞ্জ ডিবিপুলিশের সহযোগিতা নিয়ে এসআই দিবাকর রায় মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, আমার দৃষ্টিতে পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস একজন চৌকস, দক্ষ, মেধাবী, মানবিক ও দায়িত্বশীল পুলিশ অফিসার। আমি ওনার উত্তরোত্তর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। তিনি আরও বলেন, আমার ব্যবহৃত হারানো স্মার্ট মোবাইল ফোনটি হাতে পেয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশ পরিদর্শক শিবেন বিশ্বাস, এসআই দিবাকর রায় ও কোতয়ালী মডেল থানার এএসআই মোঃ মনিরুজ্জামানসহ যারা এর নেপথ্যে কাজ করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে