শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বঙ্গবন্ধুর আদর্শকে প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে : আবুল কালাম আজাদ

বঙ্গবন্ধুর আদর্শকে প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে : আবুল কালাম আজাদ
দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত একটি দেশের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কাজ করছিলেন ঠিক তখনই দেশকে দাবিয়ে রাখতে স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি।

আমাদের সকলের উচিত বঙ্গবন্ধুর আদর্শকে প্রত্যেকের হৃদয় ধারণ করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদদের স্মরণে ১৫ দিন ব্যাপী শোক সভার শেষ দিনে বুধবার (৩০আগষ্ট) বিকেলে

দেবিদ্বার উপজেলা বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শোকসভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশের মানুষের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাঝে বেঁচে আছেন। দেশের মানুষ আওয়ামীলীগ সরকারকে ভালোবেসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করছেন। ২০০৯ থেকে টানা ১৪ বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকে

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন, নদীমাতৃক বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও রেলযোগাযোগ স্থাপন, পদ্মা সেতু, তিস্তা সেতুসহ শতশত সেতু, সড়ক, মহাসড়ক নির্মান করেছে। এছাড়াও যানজট নিরসনে ঢাকায় হানিফ ফ্লাইওভার, তেজগাঁও- মগবাজার- মালিবাগ ফ্লাইওভার, বনানী ফ্লাইওভার, চট্রগ্রামে আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।

এক পদ্মাসেতু দক্ষিণ এবং দক্ষিন পশ্চিমাঅঞ্চলের ২১টি জেলাকে সড়ক পথে ঢাকা এবং অন্যান্য জেলার সাথে সংযুক্ত করেছে। এই সেতুর ফলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে। গত নভেম্বরে একদিনে ১০০সেতু ও ১০০সড়ক উদ্ভোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের মধ্যে দিয়ে দেশের যোগাযোগের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। আওয়ামীলীগ সরকারের উনয়নের কারনেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। আগামীদিনে আওয়ামীলীগ সরকারের হাত ধরেই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।

বরকামতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহআলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির

উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রী সুজিত পোদ্দার উপদেষ্টা মোঃ বশির আহমেদ, সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম চেয়ারম্যান, গুনাইঘর উওর ইউপি চেয়ারম্যান মোকবল হেসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদদীন সরকার

ভানী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ভূইয়া,জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদ আলম, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল

উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন সকালে উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহআলম মুন্সীর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের অর্থনৈতিক বিষয়ক কৃষি উপদেষ্টা ড.ইফতেখার মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়