সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৮ মাদক কারবারি আটক

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৮ মাদক কারবারি আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে- মঙ্গলবার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির মোবারক হোসেন এর পুকুরপাড় থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় উত্তর বেতিয়ারা মজুমদার বাড়ির আব্দুল মোমেনের ছেলে একরামুল হক (৩২) ও একই গ্রামের মো: সজীব (২৮) নামে এলাকার চিহিৃত দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের আবুল বাশারের ছেলে মোবারক হোসেন (৪২), মৃত আবু আহাম্মেদের ছেলে মো: মিজান প্রকাশ নিজাম (৪১), আব্দুল হকের ছেলে মাহফুজ (২৫) ও দক্ষিণ বেতিয়ারা গ্রামের রফিক আহাম্মেদের ছেলে মো: শামীম (৩০) পালিয়ে যায়।

এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার এসআই মো: আলমগীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও থানা পুলিশের পৃথক আরো কয়েকটি অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৫৬ পিস ইয়াবা, ১০০ বোতল ভারতীয় এস্কার্ফ সিরাপ, ৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এ সময় চাপাইনবাবগঞ্জ জেলার সাকিম চকলানপুর গ্রামের মৃত আলা উদ্দিন বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ (৫৪) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেচকিমুড়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে আব্দুল মালেক (৩৭) সহ ছয়জনকে আটক করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন- ‘থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৮ মাদক কারবারিকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় তিনি মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর