শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো: রোশন আলী মাষ্টার
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরিত হয়ে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে। ২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের মধ্যম আয়ে উন্নীত হওয়ার সুপারিশ করেন।

যা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারনেই নিন্ম আয়ের দেশ থেকে বেড়িয়ে এসে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো।

আওয়ামীলীগের হাতেই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ আগামীর স্মার্ট বাংলাদেশ। সোমবার (২৮ আগষ্ট) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার এসব কথা বলেন।

রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা'র সঞ্চালনায় জীবনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এটিএম মেহেদি হাসান, উপদপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোসলে উদ্দীন, মোঃ মফিজুল ইসলাম দুলাল

সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোসলেহ উদ্দীন ভূইয়া মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সদস্য নজরুল ইসলাম সরকার ও রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি