শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

তিতাসে ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

তিতাসে ৭ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
কুমিল্লার তিতাসে ৭ কেজি গাঁজাসহ মোশাররফ হোসেন(৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে তিতাস থানাপুলিশ। মাদক বিক্রেতা উপজেলার বড় গাজীপুর গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল মোর্শেদের ছেলে।

রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ির একটি কক্ষ থেকে গাঁজাসহ মোশারফকে আটক করে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়- মোশারফ ও তার বাবা মোর্শেদ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছিল।

তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে ৮/১০টি করে মামলা রয়েছে। এলাকাবাসী আরও জানান পুলিশ বিভিন্ন সময় তাদেরকে গাঁজাসহ আটক করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করলেও পরবর্তীতে জামিনে এসে পুনরায় গাঁজা বিক্রি শুরু করে তারা।

তিতাস থানা পুলিশ জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি গাজীপুর বাজার সংলগ্ন মোর্শেদ মিয়ার বাড়িতে গাঁজার চালান রদবদল হবে। তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মোর্শেদ মিয়া ছেলে মোশারফকে দুই কেজী গাঁজাসহ আটক করি।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মোশারফের তথ্যমতে তাদের বিল্ডিং এর সানশেডে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে মোট সাত কেজি গাঁজা জব্দ করে থানায় নিয়ে এসে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিকালে তাকে আদালতে প্রেরণ করেছি।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার