বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
কুমিল্লার তিতাসে

নিচিচার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিচিচার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী  ও স্মরণ সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে নিচিচার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট শোকের মাসে তিতাস উপজেলা শাখার আয়োজনে নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার উদ্যোগে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নওশাদ খান স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বাতাকান্দি বাজারে ডাঃ মাহবুবুর রহমান শ্যামলের ডেন্টাল কেয়ারে শনিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিচিচা তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান শ্যামল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিচিচা কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আলী আশরাফ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিচিচা কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর হোসেন, এস এ ডিউক ভূইয়া, বশির আহম্মেদ, মোহাম্মদ শাহজাহান মুন্সি, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল সিকদার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক সেলিম মিয়া, ঐচারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন মাষ্টার।

গৌরীপুর বিলকিস মোশাররফ স্কুলের সহকারি শিক্ষক ওহিদ মাস্টার, ও ইমাম হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাতাকান্দি বাস স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় সংগঠনের প্রতিষ্ঠা ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তারা আলোচনা করেন।

তারা বলেন, ২০১৮ সালের ১৫ আগস্ট ইঞ্জিনিয়ার মোঃ যুবরাজ খানের পুত্র সন্তান নওশাদ খান সু-চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেন। আর এরপর থেকে যুবরাজ খান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। মূলত এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়, যেন দেশের কোন মানুষ সঠিক চিকিৎসার অভাবে মারা না যায়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর