মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

দেবীদ্বারে মোটরসাইকেল না পেয়ে শিক্ষার্থী অপরদিকে রোগযন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

দেবীদ্বারে মোটরসাইকেল না পেয়ে শিক্ষার্থী অপরদিকে রোগযন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
কুমিল্লার দেবীদ্বারে একই দিনে পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার এলাহাবাদ গ্রামের সালমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ এবং বাজেবাখর গ্রামের ঝর্ণা আক্তার (৩৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে সালমানের বাবা মোঃ কুদ্দুস মিয়া বলেন, আমার ছেলে বেশ কয়েকদিন যাবৎ তাকে মোটরসাইকেল কিনে দিতে আবদার করছিলো। আমরা বলছিলাম হাতে টাকা হলে কয়েকদিন পর কিনে দেব। এতেই সালমান আমাদের অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সালমান এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়তো। অপর ঘটনা গৃহবধুর আত্মহত্যার বিষয়ে জাফরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইদ্রিস হোসেন জানায়, ঝর্ণা আক্তার(৩৮) বাজেবাখর গ্রামের মোশারফ হোসেনের দ্বিতীয় স্ত্রী।

সে দীর্ঘদিন ধরে শ্বাস কষ্টসহ নানা রোগে ভোগছিলেন। নিহতের পরিবার ও স্থানীয়দের থেকে জানতে পেরেছি পরিবারের দারিদ্রতার কারনে সঠিক চিকিৎসা পায়নি সে। তাই রোগযন্ত্রণা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে ঝর্ণা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর জানান- আত্মহত্যার ঘটনার খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে। ময়ানাতদন্ত শেষে নিহতেদের লাশ রোববার বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল