শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

মানুষ আমাকে ভোট দেয় কাজ করার জন্য, বড়লোকের ছেলেরা এমপি হয়ে গরিব মানুষকে ভুলে যায়: মুজিবুল হক এমপি

মানুষ আমাকে ভোট দেয় কাজ করার জন্য, বড়লোকের ছেলেরা এমপি হয়ে গরিব মানুষকে ভুলে যায়: মুজিবুল হক এমপি
সাবেক সফল রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন,মানুষ ভোট দেয় কাজ করার জন্য।বড়লোকের ছেলেরা এমপি হয়ে গরিব মানুষকে ভুলে যায়।জামায়াতে তাহের ও জাতীয় পার্টির জাফর সাহেব এই চৌদ্দগ্রামের মানুষের দাবী কোনদিন পূরণ করে নাই। তারা অহংকারী ছিলেন।তারা জনগণের সাথে প্রতারণা করেছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ভিটা ওয়াল্ডে উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে আলকরা, আলকরা, গুনাবতী, জগন্নাথদিঘী ও চিওড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলমন্ত্রীর ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি এসব কথা বলেন।

এমপি আরো বলেন- আমি কৃষকের ছেলে মুজিবুল হক, এলাকার উন্নয়নের স্বার্থে চৌদ্দগ্রামের জনগণ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে কাজ করার জন্য।আমি এই উপজেলার প্রতিটি গ্রামের রাস্তা ঘাট স্কুল কলেজ মাদ্রাসা, মন্দির সব গুলা বিল্ডিং করে দিয়েছি।

এইযে দেখেন সকল উন্নয়ন আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। এই চৌদ্দগ্রামে ৪২৯ গ্রামে আছে কোথায় কি কাজ করেছি সেটা আমি জানি আশা করি বাদ নেই।যদিও বাদ থাকে আমাকে বলবেন আগামী সাড়ে আট মাসের মধ্যেই সকল কাজ শেষ করে দিবো।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুনেছা আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু

সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, নারীনেত্রী তহুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার

আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মিয়াজি, জাকির হোসেন ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, জাফর ইকবাল

কাজী ফখরুল ইসলাম ফরহাদ, নাঈমুর রহমান মজুমদার মাসুম, গোলাম মোস্তফা, মাইন উদ্দিন ভূঁইয়া, একে খোকন, মাহবুব হোসেন মজুমদার, আলকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন জাবেদ, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের

উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিজাম চৌধুরী, উপ দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী,

উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, যুব মহিলা লীগের সভাপতি জুলেখা বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।

পিকে/এসপি 
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার