মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে: শফিকুল আলম

শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে: শফিকুল আলম
যথাযথ মর্যাদায় কুমিল্লা২ ( হোমনা-মেঘনা) জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালন করা হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২  (হোমনা - মেঘনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি মেঘনার রুপকার মো. শফিকুল আলম' আজ সকালে উপজেলা চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন।

দিন ব্যাপি হোমনা আওয়ামী লীগ অফিস, হোমনা পৌরসভা, গোয়ারীভাঙ্গা, মেঘনার পাড়ারবন্দ, মুগারচর, ভাওরখোলা, লুটেরচর, কান্দারগাও, বড়কান্দা সহ বিভিন্ন স্পটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ জালাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন নয়ন, এমরান হোসেন আকাশ, অর্থ সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক মহসিন মেম্বার

কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেলিম মিয়া, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম মিয়া, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মহসিন মিয়া, যুব লীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হোমনা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হোমনা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিধ অধ্যক্ষ আবদুল মজিদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, বীর মুক্তিযোদ্ধা আলি আহমেদ

বড়কান্দা ইউনিয়নে আমেনা মুজিব পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জনাব সেলিনা ইসলাম এমপি, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি হুমায়ুন কবির মৃধা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় মোঃ শফিকুল আলম বলেন, খুনিরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে চেয়েছিলো চিরতরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু তারা জানেনা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। খুনিচক্র শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করেই খান্ত হননি একই ধারাবাহিকতায়

২১ আগষ্ট বোমা হামলা করে মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যার নীল নকশা করে। তাই আগামী নির্বাচনে শোক কে শক্তিতে পরিনত করে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর