শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়
কুমিল্লার বুড়িচংয়ে মনিরুল

হত্যার ২০ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ডের রায়

হত্যার ২০ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ডের রায়
কুমিল্লা বুড়িচংয়ে জায়গাজমির বিরোধের জের ধরে মনিরুল ইসলাম নামের একজনকে হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আঃ মালেক এর ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আঃ মালেক ও মৃত আঃ রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।

মামলার বিবরণে জানাযায়- ২০০৩ সালের ৩১ আগস্ট বেলা সাড়ে ১০টায় ভিকটিম মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশ্যে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ীর সামনে রাস্তার পৌঁছামাত্র আসামিরা ভিকটিম মনিরুল ইসলামকে রামদা দিয়ে পেটে ও পাজরে সজোরে কোপ মারিয়া রক্তাক্ত জখম করেন।

তৎপর কুমিল্লা সদর হসপিটালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১২টার সময় মারা যায়। এ ব্যাপারে কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত মনিরুল ইসলাম এর স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে ইউসুফ মিয়া, খোকন মিয়া, আঃ মালেক, মফিজুল ইসলাম,

তাজুল ইসলাম, খোরশেদ আলম, চারু মিয়া, সিদ্দিকুর রহমান, আঃ রহিম, আনিছুর রহমান, আবুল কাশেম, সহিদ মিয়া, কানু মিয়া, জাকির মিয়া, মালু মিয়া, বাদশা মিয়া গংদের বিরুদ্ধে দণ্ড বিধির ১৪৩/৪৪৭/৩০২/৩২৪/৪২৭/৩৭৯/১১৪ ধারার বিধানমতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা রুজু করিলে

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল ফারুক, মোঃ নাছির উদ্দিন ও মোঃ বেলায়েত হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৪ সালের ২৯ জুন বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ১৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি ইউসুফ মিয়া, খোকন মিয়া, আঃ মালেক ও মফিজুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আঃ মালেক ও মফিজুল ইসলামকে দণ্ড বিধির ১৪৯/৩০২ ধারা এবং আসামি ইউসুফ ও খোকন মিয়াকে দণ্ড বিধির ৩০২ ধারায় দোষী সাবস্থ্য করে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং বাকীদের খালাস প্রদান করেন আদালত।

রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এরফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়