বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন এড.তাপস

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন এড.তাপস
চলতি বছর ২৩ মে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা আদালত অঙ্গনে সাংবাদিক হিসেবে পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের এনরোলমেন্ট সাব-কমিটির "সদস্য" মনোনীত হয়েছেন।

গত ১৬ জুলাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের ও এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপু'র যৌথ স্বাক্ষরিত চিঠির আলোকে জানা যায়। আরও জানা যায়- এডভোকেট তাপস চন্দ্র সরকার এরআগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ এবং ২০১৮-২০১৯ সেকশনে রিক্রিয়েশন সাব-কমিটির সদস্য মনোনীত হয়ে অত্যন্ত দক্ষতার সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।

তিনি দেড় যুগেরও বেশি সময় ধরে সংবাদ জগতে বিচরণ করে সংবাদকর্মী হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি একজন আইনজীবী-ই নন একজন গণমাধ্যমকর্মী ও সমাজসেবক। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি আমি সকলের দোয়া/আশীর্বাদ কামনা করছি।
তিনি আরও বলেন, আমাকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সাব কমিটির সদস্য মনোনীত করায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহসান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের এবং এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহিদুল আহসান টিপুসহ

সমিতির অন্যান্য নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ। এদিকে, এডভোকেট তাপস চন্দ্র সরকার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এনরোলমেন্ট সাব কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা, কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর