শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক আসিফ

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক আসিফ
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের অডিটোরিয়ামের সভাকক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, কুমিল্লা জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারন সভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটিতে প্রবীন সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুলকে সভাপতি দৈনিক রুপসী বাংলার প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভকে সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করেন বিদায়ী সভাপতি আবুল হাসানাত বাবুল। সভায় উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে কুমিল্লা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৩-২৫) কমিটি ঘোষনা করেন সাধারণ সভার প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি পদে সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, সহ-সভাপতি পদে বাসস ও বাংলাদেশ বেতারের সংবাদদাতা অশোক বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে দৈনিক রুপসী বাংলার প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুনাভ,

যুগ্ম সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির, অর্থ সম্পাদক পদে ডেইলি আওয়ার টাইমের প্রতিনিধি মাহাবুব আলম বাবু।

সদস্য পদে রয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কাগজের রিপোর্টার কাজী শামীম ও মাই টিভির প্রতিনিধি আবু মুসা।

সভার প্রধান অতিথি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে একটি উজ্জল নাম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এই সমিতির সদস্যরা শুরু থেকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতাকে করেছেন সমৃদ্ধ।

সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ডেইল অবজারভারের প্রতিনিধি কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন

ডেইল আওয়ার টাইমের মাহাবুব আলম বাবু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, বিটিভির প্রতিনিধি রাবেয়া বেগম ও কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির রিপোর্টার আশা ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়