সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা

কুমিল্লার নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জানা যায়, আজ সকালে জেলা প্রশাসক কুমিল্লায় তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করার জন্য ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি টোল প্লাজায় তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

তাঁদের এই শুভেচ্ছা ও অভ্যর্থনার জন্য নতুন জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানান। জানা যায়, নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমার তার নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে নিবেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) শামীম আলমের কাছ থেকে।

আর  জেলা প্রশাসক শামীম আলমকে চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়নকৃত বদলি করা হয়েছে। পাবনা জেলার কৃতী সন্তান খন্দকার মুঃ মুশফিকুর রহমান দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে কর্মরত থাকা অবস্থায় তিঁনি কুমিল্লার ডিসি হিসেবে পদায়নকৃত পোস্টিং পান।

ফুলেল শুভেচ্ছাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ শহিদুল্লাহ প্রধান, প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলার শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর