মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
জাতীয়তাবাদী ফোরাম কুমিল্লা'র উদ্যোগে

ড.খন্দকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ড.খন্দকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন-এর আশু রোগ মুক্তি কামনায় কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী ফোরাম কুমিল্লার আয়োজনে আজ বিকেলে বিএনপি কুমিল্লা মহানগর কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজ্বী আমিনুর রশিদ ইয়াছিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির নেতা ড. শাহ মোঃ সেলিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, ভিপি জসীম উদ্দিন, কুমিল্লা দক্ষিন যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, অ্যাডভোকেট তৌহিদুর রহমান, মাহবুবুল আলম সরকার মোহন।

 এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সভাপতি রোকনুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট তৌহিদ উদ্দিন, অ্যাডভোকেট আহাদ, অ্যাডভোকেট জাকির হোসেন, দাউদকান্দি থানা কৃষকদল নেতা মনির ফরাজী, মেঘনা উপজেলা যুবদলের সদস্য আরিফ প্রধান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখার সদস্য সচিব এসএম মিজান।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর