মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দাউদকান্দিবাসীর সহযোগিতায় করা কাজের স্বিকৃতী পেয়েছি: ইউএনও মহিনুল হাসান

দাউদকান্দিবাসীর সহযোগিতায় করা কাজের স্বিকৃতী পেয়েছি: ইউএনও মহিনুল হাসান
সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে এবং কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে "সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল " শিরোনামে "শুদ্ধাচার পুরস্কার নীতিমালা ২০২১" এর আলোকে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২৩ পুরস্কারে নির্বাচিত হন দাউদকান্দি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসান। আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম । এই সম্মাননার মধ্যে ছিল নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মো. মহিনুল হাসান বলেন, আমি দাউকান্দি যোগদান করেই নানাহ উন্নয়ন কার্যক্রম শুরু করি। এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলেই আমাকে সহযোগিতা করেছে। দাউদকান্দিবাসী আমাকে কাজে সহযোগিতা করার জন্যই, আমি সঠিকভাবে কাজ করতে পেরেছি।

আর কাজের জন্যই এই সন্মাননা অর্জন করতে সক্ষম হয়েছি। আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের কর্মকর্তা, কমচারীসহ দাউদকান্দিবাসীকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, মহিনুল হাসান ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। গত বছরের মে মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দাউদকান্দিতে যোগদান করেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর