শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করলেন মেয়র আরফানুল হক রিফাত
কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে গতকাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রায় ৯ শত শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

আদর্শ সদর উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসন এবং পরিসংখ্যান অফিস এই অনুষ্ঠান আয়োজন করেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,

প্রধানমন্ত্রীর ট্যাব আজকে যারা উপহার পাবেন আপনারা খুব ভাগ্যবান। আমার বিশ্বাস আপনারা যখন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ট্যাব ব্যবহার করবেন তখন প্রধানমন্ত্রীর চেহারা আপনাদের মাঝে ভেসে উঠবে।

মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা চান এদেশের প্রত্যেকটি শিক্ষার্থী খুব ভালোভাবে লেখাপড়া করুক, এদেশের প্রত্যেকটি মানুষ ভালোভাবে বাচুক। তাই আপনারা নামাজ পড়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন শেখ হাসিনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন,

তিনি আরো বলেন শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। গতকাল কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ট্যাব বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সদস্য এড. আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ৬ নং জগ্ননাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।

২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা কাসবি দাস তৃশা।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার