শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে

বিএসএফের গুলিতে ১ বাংলাদেশীর মৃত্যু

বিএসএফের গুলিতে ১ বাংলাদেশীর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলার ৫নং দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ জুলাই) রাতে দেবনগর সীমান্তের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে সুজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তার পরিবারের লোকজন রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।

মঙ্গলবার রাতে সুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশি ঝামেলা এড়াতে নিহতের পরিবার মঙ্গলবার রাতেই তাকে গোপনে দাফন করার চেষ্টা করে। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে বুধবার (৫ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্ত করতে জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান আলী জানান, গত সোমবার রাতে ভারতে গরু আনতে সুজন আলীসহ স্থানীয় কয়েকজন ৫৬ বিজিবির অধীনস্থ সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।

এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন সুজন আলী। তাকে উদ্ধার করে রংপুরের এক প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করে বুধবার বেলা ১১টায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, সীমান্তে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে কার গুলিতে তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে বিজিবি খোঁজ নিচ্ছে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি