শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

কাঁচা ম‌রিচের বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

কাঁচা ম‌রিচের বাজা‌রে তদার‌কি অ‌ভিযা‌নে ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা
আজ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ ও নিউমা‌র্কেট এলাকার কাঁচাম‌রিচ ও নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়।

এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও ই‌চ্ছেমা‌ফিক দা‌মে কাঁচা ম‌রিচ বিক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স তাহের মিয়া এন্ড সন্স আড়তদার‌কে ৩ হাজার টাকা, নুর ইসলা‌মের সব‌জির দোকান‌কে ১ হাজার টাকা, তাজু‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা এবং রু‌বে‌লের সব‌জির দোকান‌কে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা না রাখায় চৌধুরী স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে আজ পাঁচ প্রতিষ্ঠান‌কে ৬ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের ভাউচার যাচাই করা হয় এবং যৌ‌ক্তিক মুনাফায় বি‌ক্রি কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে বি‌ক্রেতা ও ক্রেতা‌দের স‌চেতন করা হয়। বেলা ১১টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান