শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

লিসবনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

লিসবনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
এনামুল হক, পর্তুগাল থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন এর সভাপতি আহসান উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসাইন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জহিরুল হক, মোঃ জহিরুল ইসলাম ঝলক।

এসময় আরো বক্তব্য রাখেন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর যুগ্ন আহ্বায়ক ও পর্তুগাল যুবলীগ নেতা তানভীর আলম জনি, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী মইনুর এবং যুগ্ন সম্পাদক ইকরাম রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসাইন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা অনুপম মেহেদী অনু, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মাদ ও বর্তমান সভাপতি মোঃ রাসেল আহম্মেদ।

পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম ভাগে ব্রাহ্মণবাড়িয়ার শিশু সদস্য আরাফ সরকারের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল এর সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও কমিউনিটির উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন ও বাংলাদেশ কমিউনিটিতে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের ২য় ভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কাজী মইনুর, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন ও লিসবনে জনপ্রিয় সংগীত শিল্পী এফ.আই রনি’র সুরের মুর্ছনায় প্রবাস জীবনের ক্লান্তি ভুলে সবাই আনন্দ উদযাপনে মেতে উঠেন।

পরিশেষে অ্যাসোসিয়েশন এর সভাপতি আহসান উল্লাহ সরকার আগত ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্যবৃন্দ ও কমিউনিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার