মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে দেড়শতাধিক নারী উদ্যোক্তা পেলো প্রশিক্ষণ

দেবিদ্বারে দেড়শতাধিক নারী উদ্যোক্তা পেলো প্রশিক্ষণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত গ্রাম নুরপুর। সেখানে নারীরা কেউ শিখেছেন ফ্যাশন ডিজাইন, কেউ ক্যাটারিন, কেউ মাশরুম, কেউ বা ইভেন্ট ম্যানেজম্যান্টে নিজেকে দক্ষ করে নিয়েছেন। আয় করতে সক্ষম এমন দক্ষতায় স্বচ্ছলতার স্বপ্ন বুঁনছেন তারা।

কলেজ শিক্ষার্থী সানজিদা জানান, ‘ফ্যাশন ডিজাইনের খুঁটিনাটি বিষয়ে দক্ষতা অর্জন করেছি। ইতিমধ্যেই একটি ফেসবুক পেইজ খুলে কাজের প্রচার করছি। গ্রাহকদের সাড়াও পাচ্ছি বেশ। আশা করি স্বপ্ন জয়ের পথে বহুদুর এগিয়ে যেতে পারবো’।

একই রকম সফল উদ্যোক্তা হওয়ার গল্প শুণালেন তানিয়া আক্তার। বলেন, ‘ মাশরুম কি জিনিস আগে জানতামই না। এখন চাষ করা শিখেছি। বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। মাশরুম নিয়ে উদ্যোক্তা হতে চাই’। এমন দেড়শতাধিক নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় মহিলা সংস্থা।

‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নুরপুর প্রশিক্ষণ কেন্দ্রে দেড়শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের (আইসিটি) সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার অনিক। চেক বিতরণী অনুষ্ঠানের সভাপতি¦ করেন জাতীয় মহিলা সংস্থা দেবিদ্বার উপজেলা শাখার চেয়ারম্যান শিরিন সুলতানা।

পিকে/এসপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে