মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে তিতাসে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে তিতাসে সাংবাদিকদের মানববন্ধন
বাংলানিউজ'র জামালপুর জেলা প্রতিনিধি ্গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন কুমিল্লার তিতাসের সাংবাদিকেরা।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার তিতাসের কড়িকান্দি বাজার সড়কে সাংবাদিকরা তিতাস উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন পালন করে। তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি নাজমুল করিম ফারুকের সভাপতিত্বে ও

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জহিরুল ইসলাম পাশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল পত্রিকার হোমনা-তিতাস প্রতিনিধি আমজাদ হোসেন সজল , দৈনিক ভোরের কাগজের তিতাস প্রতিনিধি হালিম সৈকত, দৈনিক খবরপত্রের মোঃ আরিফুর রহমান, দৈনিক প্রবাসির দিগন্ত'র মোহাম্মদ শাহজামান শুভ ও দৈনিক মানবকন্ঠের তাসীন তিহামী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বার্তা বাংলার কামরুল হাসান সরকার, দৈনিক নিউ নেশন পত্রিকার সামসুদ্দিন আহমেদ সাগর, দৈনিক প্রভাতের মোঃ বিল্লাল মোল্লা, দৈনিক যায়যায় দিন পত্রিকার তোফাজ্জল হোসেন শাকিল, দৈনিক গণমুক্তির নাঈম সরকার, দৈনিক দেশকন্ঠের আঃ আজিজ,দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার দ্বীন ইসলাম সাগর ও দৈনিক বাংলাভূমির ইমাম হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো প্রথিতযশা সাংবাদিককে প্রাণ দিতে হলো। নাদিমের অপরাধ তিনি এক চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন। এজন্য তাকে দুই দফায় হামলা চালিয়ে হত্যা করা হয়।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করেও সফল না হয়ে শেষ পর্যন্ত চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করলো চেয়ারম্যানের লোকজন। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চাই।

দ্রুত সময়ের মধ্যে নাদিমের সকল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো এ ঘটনার তদন্ত ও বিচারকাজ বিলম্বিত হোক, তা আমরা চাই না। আমরা চাই, নাদিম হত্যার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।

সেইসঙ্গে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এ ঘটনার বিচার বিলম্বিত হলে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল