মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত

গ্রামের মানুষ রাজনীতি বুঝেনা উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী

গ্রামের মানুষ রাজনীতি বুঝেনা উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী গ্রামের মানুষকে ভালোবাসেন৷ গ্রামের মানুষের উন্নয়নে সুনামগঞ্জে বড়বড় প্রকল্প দিয়েছেন। বিপদে আপদে সবসময় তিনি হাওরের মানুষের পাশে আছেন৷ অনেকে আছে শুধু দূর থেকে গলাবাজী করে জনগণের পাশে আসেনা ৷

শুধু গণতন্ত্রের বুলি ছুড়ে৷ হাওরাঞ্চলের মানুষ তাদের আর বিশ্বাস করেনা৷ মানুষ তাদের প্রতিহত করেছে। গ্রামের মানুষ, রাজনীতি, গনতন্ত্র বুঝেনা, তারা চায় উন্নয়ন। তারা সেতু চায়, সড়ক চায়, স্কুল চায়। আর সে উন্নয়নের আলো দিয়েছে আওয়ামীলীগ সরকার।

শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন 'সদরপুর' সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি।

সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রুপান্তর করা হচ্ছে৷ মন্ত্রী আরও বলেন, রাস্তায় যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এরজন্য সুনামগঞ্জে চার লেন সড়ক হবে। ইতিমধ্যে পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতু হয়েছে।

প্রধানমন্ত্রী আমাকে হাওরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই হাওরের সন্তান হিসেবে যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাব৷ শেখ হাসিনা যতদিন আছেন আমিও তার সাথে আছি। আওয়ামীলীগে আছি, নৌকায় আছি৷

কারণ আওয়ামীলীগ গরীব দু:খী মেহনতি মানুষের জন্য কাজ করে। তাই আওয়ামীলীগের সাথেই থাকুন। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো: ফজলে রাব্বী।

তত্তাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো: এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, পরিকল্পনামন্ত্রীর পুত্র শাদাত মান্নান অভি, উপ-বিভাগীয় প্রকৌশলী মো: সালাহ উদ্দিন সোহাগ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন প্রমুখ৷

পিকে/এসপি
দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল