সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে মতলব উত্তরে আরো দুটি গৃহহীন পরিবারকে ঘর উপহার

এম ইসফাক আহসান সিআইপির  উদ্যোগে মতলব উত্তরে  আরো দুটি গৃহহীন পরিবারকে ঘর উপহার
জাকির হোসেন বাদশা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদি সরকার বাড়ির কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি মানবতার সেবক সি আইপি এম ইসফাক আহসানের পক্ষ থেকে ১০ ই জুন

শনিবার সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের ছোট ষাটনল গ্রামের মৃত সিরাজ সরকারের স্ত্রী হাজেরা বেগমকে একটি বসদ ঘর ও ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী প্রদানের মেয়ে মাজেদা কে একটি বসতঘর দুটি ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয়া হয়েছে।

উপহার দেওয়া ঘর দেখতে গিয়ে এম ইসফাক আহসান সিআইপি বলেন, উপজেলায় আমার বাবা ইঞ্জিনিয়া কামরুল আহসান সিআইপি গৃহহীনদের মাঝে প্রায় পাঁচশত বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আজ দুটি বসত ঘর নির্মাণ করে উপহার দিয়েছি।

এছাড়াও গতমাসের (২২ মে) উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দেওয়ানা কান্দি গ্রামের দেওয়ান বাড়ির মৃত উচমান দেওয়ানের স্ত্রী জাহানারা বেগম ও কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের উত্তর মহল্লার জাহাঙ্গীর প্রধানের ছেলে কাজল প্রধান এই দুটি পরিবার বসত ঘর উপহার দেওয়া হয়েছে ।

এদিকে ষাটনল ইউনিয়ন ও ফতেপুর পূর্ব ইউনিয়নের ৪ টি মসজিদের নিমানাদিন কাজ পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে এম ইসফাক আহসান বলেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় মানুষের পাশে থাকতে পারি।

ঘর নির্মাণ ছাড়াও আমরা প্রতিবছরই কাপড় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ, অসহায় মেয়েদের বিয়ের খরচ, এলাকায় কিছু বয়স্ক ভাতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় আর্থিক সহযোগিতা করে বিভিন্ন অনুদান দিয়ে থাকি।

তিনি আরো বলেন, যেহেতু আমরা আওয়ামী পরিবারের সদস্য, সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কিছু অপশক্তি মাঠে নেমেছে। তারা এখনো নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে। তাহলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আলম

উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয় সম্পাদক নুরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট জসিম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-বায়ক মিরাজ খালিদ

কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন,যুগ্ন আহমেদ তাজুল ইসলাম শ্যামল সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলি, স্বেচ্ছাসেবক লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর