শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের
রাসেল-সভাপতি ও প্রিন্সকে সম্পাদক করে

পর্তুগাল বাংলা প্রেসক্লাব'র কমিটি গঠন

পর্তুগাল বাংলা প্রেসক্লাব'র কমিটি গঠন
ডেইলি স্টার পর্তুগাল কন্টিবিউটর'এর রাসেল আহম্মেদকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের পর্তুগাল প্রতিনিধি শহীদ আহমদ প্রিন্সকে সাধারণ সম্পাদক করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার লিসবনের স্থানীয় চারকল গ্রীল রেস্টুরেন্টে সংগঠনের কার্য নির্বাহী কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি স্টার পর্তুগাল কন্টিবিউটর রাসেল আহম্মেদকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের পর্তুগাল প্রতিনিধি শহীদ আহমদ প্রিন্সকে সাধারণ সম্পাদক এবং এবং এনটিভি ইউরোপের পর্তুগাল প্রতিনিধি শাহ মোহাম্মদ তারভীরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

পর্তুগালে বসবাসরত বাংলা মিডিয়ার সংবাদ মাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের রেজিস্ট্রার সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩/২৪ সালের পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কনিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে সকলের মতামত ও পরামর্শ ক্রমে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর উক্ত সভার সভাপতিত্ব এবং নির্বাচন পরিচালনা করেন। সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ এবং কার্যকরি কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ পাটোয়ারী, ঢাকা পোস্ট ও রনি মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিন।

সিনিয়র সহ সভাপতি এফ আই রনি, ব্যুরো প্রধান পর্তুগাল, দৈনিক ভোলার বানী। সহ সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম, আর টিভি পর্তুগাল প্রতিনিধি, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, প্রবাস কথা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ইত্তেফাক, এনামুল হক, একুশে টিভি অনলাইন, মোঃ আবু সাঈদ, জাগো নিউজ পর্তুগাল প্রতিনিধি।

সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ, দৈনিক আমাদের সময়, প্রচার সম্পাদক মহি উদ্দিন, আটলান্টিক টিভি পর্তুগাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, পর্তুগাল বাংলা টিভি।আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হাসান কোরাইশী, চট্টগ্রামের সময় এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল।

উল্লেখ পর্তুগাল বাংলা প্রেস ক্লাব ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পর্তুগীজ সরকারের রেজিষ্ট্রেশন নিয়ে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি সহ স্থানীয় খবরাখবর বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বিভিন্ন মিডিয়াতে পরিবেশন করে আসছে।

পাশাপাশি কাজ করেছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট, সিটিজেন জার্নালিজম ও ডিজিটাল লিটারেসি নিয়ে পর্তুগীজ সরকার সহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে। নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করে তার সদস্য ও কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ