শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল এর পূর্নাঙ্গ কমিটি গঠন

কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল এর পূর্নাঙ্গ কমিটি গঠন
মোঃ এনামুল হক পর্তুগাল : সুমন আহমেদ সিদ্দিকী সভাপতি, মো. রনি আহমেদ, সাধারণ সম্পাদক এবং নোমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক, হিসেবে নির্বাচিত করে কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার লিসবনস্থ সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি এবং ২৫জন উপদেষ্টা মন্ডলী নির্ধারকদের সম্মিলিত সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে এবং সিদ্ধান্ত মোতাবেক কমিটি চূড়ান্ত করা হয়।উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তানভীর মোজাম্মেল সোভন সহ ১৭জন।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ ৯ জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজু সহ ৭ জন। কোষাধক্ষ্য খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক, দপ্তর সম্পাদক জুবেল আহমেদ সহ ২৪ জন বিষয় ভিত্তিক সম্পাদক এবং ৩৯ জন সদস্য সহ মোট ১০১ জনের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

নব নির্বাচিত সভাপতি সুমন আহমেদ সিদ্দিকী কুলাউড়া উপজেলার সকল প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল দল মত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটির সাথে কুলাউড়া সেতু বন্ধন বিনির্মানে শুধু নিজেদের আঞ্চলিকতা উন্নয়নে কাজ নয়, সকল উপজেলা, জেলাবাসী তথা বাংলাদেশ কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য,সংবাদ মাধ্যমকে সাংগঠনিক সম্পাদক জনাব নোমান হোসাইন জানিয়েছেন পর্তুগালের সরকারি আইনকানুন অনুসরণ করে উক্ত সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে যা গতানুগতিক অন্যান্য সংগঠনের মধ্যে দেখা যায়না,ফলে কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল সাংগঠনিকভাবে সকল সাংগঠনিক রীতিনীতি মেনে সবাইকে নিয়ে সফলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি