শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

আ'লীগনেতা সোহেল শিকদারের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আ'লীগনেতা সোহেল শিকদারের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.আক্তার হোসেন নিজাম শিকদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান সাদির, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম জিকু ও রমনা থানা ছাত্রলীগ নেতা মো.দিপু প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও বীর মুক্তিযোদ্ধাগণ। মানববন্ধনে বক্তারা বলেন, তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলকভাবে শাহিনুল ইসলাম সোহেল শিকদারকে জড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ওই মামলায় বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তান ও কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার কারাগারে আছেন। উক্ত মামলা থেকে অব্যহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল হোসেনকে বোরখা পরে ৩ সন্ত্রাসী গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় সোহেল শিকদারকে ৪ নম্বর আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের নামে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে মামলা রুজু করে।

ওই মামলায় সোহেল শিকদারসহ ১০ জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী এবং বিজ্ঞ আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে কিলার দেলোয়ার হোসেন দেলু। তবে হত্যায় এখনো পর্যন্ত সোহেল শিকদারের জড়িতের বিষয়ে কোন স্বীকার করেনি কেউ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়